মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ‘মাহে রমজানের ডাক’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
‘মাহে রমজানে নেক আমলের সওয়াব’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর দিঘিরপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জুবায়ের আহমাদ। তিনি তার বক্তব্যে রমজান মাসের ফজিলত, রোজার তাৎপর্য এবং এ মাসে নেক আমলের বহুগুণ সওয়াব সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেন। তিনি মুসল্লিদের বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা ও তাকওয়া অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল মুহিত এবং গজল পরিবেশন করেন হুসাইন আহমাদ।
ধারাবাহিক এ আলোচনা অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষজন উপস্থিত ছিলেন।