বর্তমান পরিপ্রেক্ষিত

মাহে রমজানের ডাক: কুরআন-সুন্নাহর আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত

By Meherpur News

February 23, 2026

মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় “মাহে রমজানের ডাক” শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে থানাপাড়া মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “সেহেরি খাওয়ার ফজিলত ও গুরুত্ব” বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেহেরপুর বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহাদী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ নাইম। এছাড়াও গজল পরিবেশন করেন মোঃ নাহিদ হাসান।

আলোচনা সভায় রমজানের তাৎপর্য, সেহেরির গুরুত্ব এবং সুন্নাহ অনুসরণের উপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত মুসল্লিরা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করেন।