মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় “কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা—মাহে রমজানের ডাক” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “মাহে রমজানে মুমিন বান্দার করণীয় ও বর্জনীয়” শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মুফতি সাদিকুর রহমান।
তিনি তার বক্তব্যে রমজানের ফজিলত, তাকওয়া অর্জনের গুরুত্ব, রোজার হক আদায়, বেশি বেশি কুরআন তিলাওয়াত, নামাজ আদায়, দান-সদকা এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ নাজমুল ইসলাম এবং কেরাত পাঠ করেন মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।