বর্তমান পরিপ্রেক্ষিত

মাহে রমজানের ডাক শীর্ষক কুরআন-সুন্নাহ ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত

By Meherpur News

February 19, 2026

মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় “মাহে রমজানের ডাক” শীর্ষক কুরআন-সুন্নাহ ভিত্তিক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ জিহাদ। কেরাত পাঠ করেন মোঃ রবিউল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জামিয়া ইসলামিয়া মেহেরপুরের পরিচালক মুফতি হাফিজুর রহমান। তিনি মাহে রমজানের ফজিলত, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং কুরআন-সুন্নাহর আলোকে রমজানের শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মুফতি সাদিকুর রহমান। তিনি রমজানের পবিত্রতা রক্ষা এবং সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।