অন্যান্য

মায়ের ওপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে হিজুলী গ্রামের আশরাফুন নেছা

By মেহেরপুর নিউজ

August 13, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগস্টঃ

মায়ের ওপর অভিমান করে মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আশরাফুন নেছা (১১)। লাশ মেহেরপুর মর্গে ময়নাতন্ত শেষে হিজুলী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আজ ১৩ আগস্ট শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের রেহেনা খাতুনের কন্যা আশরাফুন নেছা (১১) লেখাপড়া না করে প্রতিবেশীদের সাথে খেলা করছিল। খেলা শেষে বাড়ি ফিরলে তার মা তাকে বকুনী দেয়। বকুনী খেয়ে অভিমানি আশরাফুন নেছা নিজ ঘরে রশি দিয়ে আত্মহত্যার জন্য ঝুলে পড়ে। বাড়ির লোকজন জানতে পেরে তাকে নামিয়ে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।