মেহেরপুর নিউজ,১০ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে ৬ মাস বয়সী রাব্বি হোসেন নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যারাতে তার মা সুজি ও দুধ মিশ্রন করে খাবার খাওয়াতে গেলে গলায় আটকে তার মৃত্যু হয়। শিশু রাব্বি আমঝুপি উত্তরপাড়ার আজিজুল হক ও রুবিনা খাতুন দম্পতির ছোট ছেলে। রাব্বির পিতা আজিজুল হক বলেন, ঘটনার সময় তার মা রুবিনা খাতুন সুজি রান্না করে তার সাথে দুধ মিশ্রন করে খাবার খাওয়ায়। এ সময় রাব্বির গলায় সেই খাবার আটকে যায়। এ সময় তার অবস্থা খারাপ হতে থাকলে রাতেই একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে পথিমধ্যে রাব্বি মৃত্যুর কোলে ঢোলে পড়ে। পরে স্থানীয়দের সহযোগীতায় রাতেই শিশু দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে নিজ কোলে শিশু সন্তানের করুণ মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছেন না তার মা রুবিনা খাতুন। মাঝেই মাঝেই তিনি মূর্ছা যাচ্ছেন আর রাব্বি রাব্বি করে প্রলাপ বকছেন। শিশু রাব্বির এ করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।