অন্যান্য

মিক্সার মেশিনে কাজ করতে যেয়ে বিপত্তি

By মেহেরপুর নিউজ

August 25, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ আগষ্ট: মেহেরপুর বিসিক শিল্পনগরী এলাকায় মিক্সার মেশিনের খো্য়া মেশানোর সময় শিপন নামের এক শ্রমিকের হাতের আঙুল কেটে পড়ে গেছে। সোমবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল গণির ছেলে শিপন মিক্সার মেশিন দিয়ে থোয়া মেশানোর সময় হঠাত করে তার একটি হাত মেশিনের ভিতর চলে যায়। এতে তার একটি আঙুলের অংশ বিশেষ কেটে পড়ে যায়্ তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।