বর্তমান পরিপ্রেক্ষিত

মিছিল থেকে ইসলামী আন্দোলনের ৪ নেতা-কর্মী আটক

By মেহেরপুর নিউজ

December 11, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ ডিসেম্বর  ঃ ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মিছিল করার সময় মেহেরপুর পুলিশ ৪ নেতা-কর্মীকে আটক করেছে। শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর সদর থানা পুলিশ শহরের কোর্ট এলাকা থেকে আটক করে। জানা গেছে, ট্রানজিটের নামে করিডোর দেয়া, ইসামিক ফউন্ডেশনের ডিজি’র অপসরণসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে এ দিন বিকেলের দিকে শহরের নতুনপাড়া মোড় থেকে একটি বি¶োভ মিছিল বের করে। ইসলামি আন্দোলনের জেলা সাংগাঠানিক সম্পাদক রেজওয়ানুল করিমের নেতৃত্বে মিছিলটি কোর্ট এলাকায় পৌছা মাত্র পুলিশ মিছিলে হামলা চালিয়ে সাংগাঠানিক সম্পাদক মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের বাহার“ল ইসলামের ছেলে রেজওয়ানুল করিম(৩৫), সদর উপজেলার কুতুবপুর গ্রামের আহমদ আলীর ছেলে রোকনুজ্জামান(৪৫),  বলিয়ারপুর গ্রামের আবু বক্করের ছেলে বদরউদ্দিন (৭০) একই গ্রামের শের আলী মন্ডলের ছেলে হিরা মন্ডলকে (৭৫) আটক করে থানায় নিয়ে যায়।