বর্তমান পরিপ্রেক্ষিত

মিজানুর রহমান রানা চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

November 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে সকল শ্রেণী পেশার মানুষ মিজানুর রহমান রানাকে ফুলেল শুভেচ্ছা জানান। মিজানুর রহমান রানা এক উপনির্বাচন সহ পরপর তিনবার কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেন।