টপ নিউজ

মুক্তিযুদ্ধের সংগঠক নাসির উদ্দীন মিরু ভায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন

By মেহেরপুর নিউজ

September 26, 2019

মেহেরপুর নিউজ:

মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধের বিভিন্ন অপারেশনে অংশ নিয়ে  অসম সাহসিকতার পরিচয় দিয়োছলেন নাসির উদ্দীন মিরু ভাই। মুক্তিযোদ্ধা হিসেবে কোন সনদ বা স্বীকৃতি চাননি তিনি। কারণ তার দৃষ্টিতে স্বাধীনতা বিরোধী ঘাতক দালালরা ছাড়া এদেশের সব মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে।  মুক্তিযুদ্ধ পরবর্তীকালে  মেহেরপুরে স্বাধীনতা বিরোধীদের তালিকা নাসির উদ্দীন মিরু ভাই প্রথম প্রনয়ন করেন।

 আর আজ মুক্তিযোদ্ধা হিসাবে সনদপত্র না থাকায় মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন  মিরু ভায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করা হয়েছে ।

বুধবার বিকেলে বাদ আসর মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে  মরহুমের জানাযা অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের তার অবদানের কথা উল্লেখ্য করতে গিয়ে এসব কথা বলেন। 

 সেখানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল,  জেলা প্রশাসক মিয়াজান আলী, সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইব্রাহিম শাহীন, আনারুল ইসলাম মরদেহ ধুম টু এছাড়াও নাসির উদ্দিন ভাইয়ের জানা যায় সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন পরে তাকে পৌর পুরাতন কবরস্থানে দাফন করা হয়।