বর্তমান পরিপ্রেক্ষিত

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

October 10, 2022

মেহেরপুর নিউজ :

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাকরির ক্ষেত্রে ৩০% মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সকল পর্যায়ে পুনর্বহাল ও সংরক্ষণ এবং আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রমোশন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা সন্তানদের প্রমোশন দেওয়াসহ আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা। বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাস এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণী ও মর্যাদা নির্ধারণ সহ সকল হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে হয়রানি বন্ধ ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, স্বল্পসুদে ঋণ ও সম্মানী ভাতা ৫০ হাজার টাকা করা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় অফিস সহ সকল জেলা মহানগর ও উপজেলা অফিস দিতে হবে। এবং বঙ্গবন্ধু কর্তৃক উপহার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি বিক্রি না করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সহ মোট ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল মেহেরপুর জেলা শাখা।সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল মেহেরপুর জেলা শাখার সভাপতি আবদুস সালাম এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি আবুল লায়েস লাভলু, নুরুন্নাহার বানু, মুজিবনগর শাখার সভাপতি শুকুর আলী, আবু আবিদ প্রমূখ। পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস স্মারকলিপি গ্রহণ করেন।