শিক্ষা ও সংস্কৃতি

মুজিবগরের দারিয়াপুর প্রেরনা প্রি ক্যাডেটে বিদায় অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

November 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর প্রেরনা প্রি-ক্যাডেট একাডেমীর উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ রোববার দুপুরে প্রতিষ্ঠানের মিলনায়তনে প্রেরনার অধ্যক্ষ সেলিনা পারভিন সুমির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হেলাল উদ্দিন ,আনোয়ার হোসেন,ফুলনারা খাতুন,মিজানুর রহমান,মিলন,বদরুন নাহার প্রমুখ। বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরন করা হয়।