বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের আনন্দবাসে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

By মেহেরপুর নিউজ

September 03, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মাধ্যমিক স্কুলের সামনে একটি গাছে খড়ি পাড়তে যেয়ে আরিফুল(১৮) নামের এক যুবক বিদ্যূতের তারে জড়িয়ে বিদ্যূতায়িত হয়ে মারা গেছে।নিহত আরিফুল একই গ্রামের আলিহিমের ছেলে। জানা যায়,আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আলিহিমের ছেলে আরিফুল গ্রামের মাধ্যমিক স্কুলের সামনের একটি গাছে খড়ি পাড়তে উঠে। এ সময় গাছের পাশে থাকা বিদ্যূতের তাড়ে সে জড়িয়ে পড়ে। এতে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।