বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের আনন্দবাস থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি সার্টারগান উদ্ধার করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

March 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ: মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজারে একটি মাছের ড্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ টি সার্টারগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব ৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। জানা যায়,রোববার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলায় আনন্দবাস বাজারে অভিযান চালায় রাবের একটি টিম। এ সময় তারা একটি মাছের ড্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি সার্টারগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়। আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার কৃত সার্টারগান এবং ৪ রাউন্ড গুলি মুজিবনগর থানায় জমা দিয়েছে র‌্যাব সদস্যরা।