টপ নিউজ

মুজিবনগরের আনন্দবাস ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক আনন্দবাস চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

September 25, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস যুব সংঘ ক্লাবের উদ্যোগে আনন্দবাস ফুটবল মাঠে অনুষ্ঠিত আনন্দবাস ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক আনন্দবাস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আনন্দবাস ট্রাইবেকারে ৪-৩ গলে কুড়ুলগাছি একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসীত থাকায় শেষ পর্যন্ত ট্রাইবেকার এর মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়। এতে আনন্দবাস ৪-৩ঃগোলে কুড়ুলগাছি একাদশকে পরাজিত করে। খেলা শেষে বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

খেলায় বিজয়ী দলের গোলরক্ষক তমিজ ম্যান অফ দ্যা ম্যাচ এবং একই দলের বেল্টু রহমান ম্যান অব দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার লাভ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দিন, ইউপি সদস্য শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।