মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে এজেন্ট ব্যাংকের এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে কোমরপুর বাজারে এজেন্ট ব্যাংক এর উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সি ই ও মোহাম্মদ মাহবুবুল আলম ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের এজেন্ট ব্যাংক এর উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর শাখা ব্যবস্থাপক এভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এজেন্ট মমিনুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুর রাজ্জাক, প্রমূখ পরে ফিতা কেটে কোমরপুর শাখার এজেন্ট ব্যাংক এর উদ্বোধন করা হয়।