বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের গৌরিনগরে এক ‍যুবককে কুপিয়ে জখম

By মেহেরপুর নিউজ

December 11, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগরে সাহেল নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা ।  আহত সোহেল মেহেরপুর শহরের বেড়পাড়ার আক্কাস আলীর ছেলে। বর্তমানে  সোহেল শহরের তাহের ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়,মেহেরপুর শহরের বেড়পাড়ার আক্কাস আলীর ছেলে সোহেল মঙ্গলবার সন্ধ্যায় তার শ্বশুর বাড়ি মুজিবনগরর উপজেলার গৌরিনগরে  বেড়াতে যায়। এ খবর পেয়ে তার পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ইয়াকুবের ছেলে আজিম রাতে তার উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে মেহেরপুর তাহের ক্লিনিকে ভর্তি করা হয়।