বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের জয়পুর-আনন্দবাস সীমান্তে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ

By মেহেরপুর নিউজ

November 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর-আনন্দবাস সীমান্তের মাঝামাঝি স্থানে বিএসএফ’র গুলিতে আজিজুল(২৮) নামের এক গরু ব্যবসায়ী গুলিবিদ্দ হয়েছে। আহত গুলিবিদ্ধ জয়পুর গ্রামের ইস্রাফিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সাথে জড়িত। জানা গেছে,মুজিবগর উপজেলার জয়পুর গ্রামের ইস্রাফিলের ছেলে আজিজুল বৃহস্পতিবার মধ্যরাতে  জয়পুর-আনন্দবাস সীমান্তের মাঝামাঝি স্থানে ৯৬ নং মেইন পিলারের নিকট কাঁটা তারের পাশে গরু আনতে যায়।

এ সময় সে মোবাইলে কথ বলে। ওপর পাশ থেকে ভারতের চাপড়া থানাধীন ভাটগাছী ক্যাম্পের বিএসএফ সদস্যরা মোবাইলের আলো দেখতে পেয়ে আলো লক্ষ্য করে ছড়ড়া গুলি ছোড়ে। এতে অঅজিজুলের মাথা ও চোখে গুলিবিদ্ধ হলে সে মটিতে লুটিয়ে পড়ে। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে বলে খবর পাওয়া গেছে।

তবে,৩২ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবু তাহের এ বিষয়ে কিছু জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।