মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জানুয়ারি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার টুঙ্গী গোপালপুরে আহলে হাদিস জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত আহলে হাদিস জামে মসজিদের উদ্বোধন করেন। এ সময় মেহেরপুর জেলা কমিটির সাধারন সম্পাদক তারিকুজ্জামান,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।