বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের ঢোলমারীতে বোমা ফাটিয়ে ভূষিমাল ব্যবসায়ীকে অপহরণ

By মেহেরপুর নিউজ

March 12, 2015

মেহেরপুর নিউজ,১২ মার্চ: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামে বোমা ফাটিয়ে এরশাদ আলী নামের এক ভূষিমাল ব্যবসায়ীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বিষ্ফোরিত বোমার স্প্রীন্টারে একজন আহত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী ঢোলমারী গ্রামে ভূষিমাল ব্যবসায়ী এরশাদ আলীর বাড়ির পাশে পরপর ২টি বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে এরশাদকে অপহরণ করে নিয়ে এলাকা ত্যাগ করে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী আব্দুল সালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে তার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে।