বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের ঢোলমারী গ্রাম থেকে ৪টি বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

June 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রাম থেকে ৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দিন শুরুর আগের রাতে একদল সন্ত্রাসী ঢোলমারী গ্রামে প্রবেশ করে পাহারারত লোকজনের উপর ফাঁকা গুলি বর্ষন করে। পরে গ্রামবাসী ও পুলিশ তাদের প্রতিরোধ করলে ৪টি বোমা ফেলে পালিয়ে যায় চরমপন্থিরা। ওই গ্রামের মাইকেলের বাড়ির পেছনের সড়ক থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে চরমপন্থিরা হামলা চালাতে পারে বলে  প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।