বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের দারিয়াপুরে নাটাবের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

December 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে নাটাবের উদ্যোগে ইমামদের নিয়ে যক্ষা নিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদুর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ডা.হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.রেজওয়ানা খাতুন। বক্তব্য রাখেন,ব্রাক প্রতিনিধি আশুতোষ বালা,সাহাবদ্দিন,নাটাব প্রতিনিধি বিধান কুমার দত্ত প্রমুখ।