টপ নিউজ

মুজিবনগরের দুই মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

By মেহেরপুর নিউজ

March 20, 2021

মেহেরপুর নিউজ :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মুজিবনগর পৌঁছেছেন।

শনিবার সকাল ১১টা ৮ মিনিটের সময় মন্ত্রী তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন হেলিকপ্টারযোগে মুজিবনগরে অবতরণ করেন। এ সময় মুজিবনগর পুলিশের একটি চৌকস দল মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। মন্ত্রীদ্বয় সালাম গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।