বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের পরানপুর ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 01, 2021

মেহেরপুর নিউজ:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের পরানপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় ।

সোমবার সন্ধ্যার দিকে পরান পুরে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মোঃ মজিবুর রহমান।আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদার আলী,গোলাম মস্তফা,সোহরাব হসেন কালু,শেখ সাদি,লিটন বিশ্বাস, রয়েল প্রমূখ।