মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগস্ট: মেহেরপুর জেলার মুজিবনগরে বিদ্যুৎ- এর দাবিতে পল্লীবিদ্যুৎ মুজিবনগর অফিসে হামলা ও ভাংচুর চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এ সময় ক্ষুব্দ্ধ জনতা বিদ্যুৎ অফিসের একটি মটরসাইকেল,সৌর বিদ্যুৎ,ওয়ারলেস সেট, দরজা জানালাসহ বিভিন্ন ফার্নিচার ভাংচুর করে। প্রত্যক্ষদশীরা জানান, বৃহস্পতিবার ইফতারির পর মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের ব্যবসায়ীরা কয়েক দিন যাবৎ বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। ব্যবসায়ীরা জানান, মুজিবনগরে গত কয়েকদিন ধরে ১০ থেকে ১৫ ঘন্টা বিদ্যুতের লোড শোডিং হওয়ায় গ্রাহকরা বিদ্যুৎ অফিসে বার বার তাগিদ দেয়। এছাড়া অফিসের সিনিয়র কর্মকর্তা আব্দুস সালাম নানা ধরনের অনিয়মে জড়িয়ে পড়েছে। গ্রাহকদের সেবার পরিবর্তে নানা ধরনের হয়রানী করে থাকে সে। মেহেরপুর পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার শাহনেওয়াজ জানান, বিদ্যুতের চরম সংকট চলছে। তারপরেও আমরা গ্রাহকদের চাহিদা মত বিদ্যুৎ সরবরাহ করতে চেষ্টা করছি। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ শোভাস বিশ্বাস জানান,সন্ধ্যার দিকে সাধারন জনগণ বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে এ সংবাদ শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।