মেহেরপুর নিউজ ২৪ ডট কম ,১৬ মার্চ: মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুরে কৃষক রানার তামাক ঘরে আগুন লেগে তামাকসহ সমস্ত ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এতে আনুমানিক অর্ধলক্ষাধীক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তামাক ঘর মালিক রানা জানান, রোববার দুপুর ১২ টার দিকে তামাক ঘরে জ্বাল চলাকালীন অবস্থায় অসাবধানবশত: আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় ঘরের তামাকসহ পুড়ো ঘর পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে। তিনি আরো জানান, আগুনে তামাকসহ প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌছায়ে অঅগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই পুড়ো তামাক ঘর পুড়ে ছাই হয়ে যায।