অন্যান্য

মুজিবনগরের পুরন্দর পুরে গাছ থেকে পড়ে কিশোর আহত

By মেহেরপুর নিউজ

July 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুলাই: মেহেরপুর মুজিবনগর উপজেলার পুরন্দর পুর গ্রামে গাছ থেকে পড়ে ফয়সাল নামের এক কিশোর আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকালের দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, পুরন্দর পুর গ্রামের ইছাহাক আলীর ছেলে ফয়সাল বাড়ির পাশের একটি আমবাগানে আমের ডাল কাটার সময় ডাল ভেঙ্গে নিচে পড়ে যায়। আহত অবমস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।