মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মে: মেহেরপুর মুজিবনগরের বল্লভপুর মোড়ে নছিমন উল্টে ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, আফতাব (২৮) উসমান মোল্লা (২৬) রশিদ (২৬)। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে উসমানের অবস্থা আশংকাজনক । রোববার বিকালে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে কাজ শেষে নছিমনে যোগে বাড়ি ফেরার পথে বল্লভপুর নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে নছিমন চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টেগেলে নছিমনে থাকা ভবানিপুরের আলহামদুর ছেলে আফতাব মুনতাজ মোল্লার ছেলে উসমান মোল্লা, মোয়াজ্জেমের ছেলে রশিদ কে মারাত্মক আহত অবস্থায় স্থানিয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।