বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

By মেহেরপুর নিউজ

August 30, 2020

মেহেরপুর নিউজ:

মুজিব শতবর্ষ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার বাগোয়ান ইউনিয়ন এর চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণ করেন। এসময় আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ এলাকাবাসীর উপস্থিত ছিলেন।