মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি সোনাপুর গ্রামেরে দোয়া বক্সের ছেলে সাবদার আলীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাপুর থেকে তাকে আটক করে । মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খান জানান, অবরোধের সময় গাছ কেটে সড়ক অবরোধ ও সরকারী কাজে বাধা দেয়া মামলায় তাকে আটক দেখানো হয়েছে।