বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের বাগোয়ান গ্রামে সড়ক দূর্ঘটনায় মারা গেছে কমিউনিটি ক্লিনিকের এক স্টাফ

By মেহেরপুর নিউজ

March 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ মার্চ: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সড়কে রাস্তা পারাপারের সময় ট্রাকট্টরের তলায় চাপা পড়ে ঘটনাস্থলে মারা গেছে বাগোয়ান কমিউনিটি ক্লিনিকের স্টাফ আবু সাইদ। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০ টার দিকে বাগোয়ান গ্রামের আ:গোলাম মোল্লার ছেলে আবু সাইদ ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। গ্রামের রাস্তা পার হওয়ার সময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকট্টর সজোরে ধাক্কা মারলে সে ছিটকে চাকার তলে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।