মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ ফেব্রুয়ারি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের বাবুপুরে ডাকাতি চেষ্টাকালে গ্রামবাসি প্রতিরোধ করলে ডাকাতরা ৫টি বোমার বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে ১৪/১৫ একদল সন্ত্রাসী অস্ত্রসহকারে বাবুপুর গ্রামে প্রবেশকরে। এ সময় গ্রামবাসি বিষয়টি আঁচ করতে পেরে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বিভিন্ন স্থান থেকে ডাকাতদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। বেগতিক দেখে ডাকাতরা রিফুজি পাড়ার আলতাফ আলীর ছেলে ফরজ আলীর বাড়ির সামনে পরপর ৫টি বোমা নিক্ষেপ করে। বোমা গুলি বিকট শব্দে বিষ্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পেড়ে। তবে বোমা হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।