বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের বাবুপুর আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

By Meherpur News

April 23, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় মুজিবনগর উপজেলার বাবুপুর আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি আশ্রয়ণ কেন্দ্রটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল হুদা উপস্থিত ছিলেন।