বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের বিদ্যাধরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

July 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামে আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এদিন সকালের দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে বিদ্যাধরপুর গ্রামে তফে আলীর ছেলে খবিরের নেতৃত্বে রাহাতুল্লার ছেলে আবুল হোসেনর উপর আক্রমন চালায় প্রতিপক্ষরা। এতে আবুল হোসেন আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিদ্যাধরপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।