মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইয়ারুল ইসলাম নির্বাচনী প্রচারনার লক্ষ্যে গনসংযোগ অব্যাহত রয়েছে। আজ সোমবার বিকাল থেকে মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নের সোনাপুর,নাজিরাকোনা,মাঝপাড়া,ভবের পাড়াসহ বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন এ সময় তিনি সকলের সাথে কুশল বিনিময করেন এবং তার প্রতিক ফটুবলে ভোট দেয়ার আহবান জানান। এ সময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, যুবলীগ নেতা জসিউর রহমান বকুল, হাসানুজ্জামান হিলন, আশিকুল ইসলাম মিঠুসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা । এদিকে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সমর্থনে অপর একটি টিম মেহেরপুর সদর উপজেলার বারাদি,উত্তর শালিকা ও নওয়াপাড়ায় গন সংযোগ করেছেন। এ সময় জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন,নির্বাহী সদস্য আব্দুল মান্না ভুটু,দেবাশীষ বাগচী মনু প্রমুখ উপস্থিত ছিলেন।