মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ আগস্ট: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে কমলা বেগম নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,কমলা বেগম গলায় আঘাত প্রাপ্ত হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন সময় লেগে যাবে। পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের নুরুজ্জামানের স্ত্রী কমলা বেগমের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার এক জা’র কাটাকাটি হয়। এ ঘটনায় অভিমান করে কমলা বেগম নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।