মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই: পাওনা টাকা চাওয়ার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহজনপুর গ্রামে পারভিনা খাতুন নামের এক গৃহবধুকে পিটিয়ে জখম করেছে দেনাদার দুলু নামের এক ব্যক্তি। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মহাজনপুর গ্রামের আব্দুল মালেক প্রতিবেশী ফয়জেলের ছেলে দুলুর কাছে টাকা পায়। মালেকের স্ত্রী পারভিনা দুলুর কাছে এ টাকা চাইতে গেলে উভায়ের মধ্যে কথা কাটাকাটি হয় ।এক পর্যায়ে দুলু পারভিনাকে পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।