বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের মহাজনপুরে যুবমহিলা লীগের উঠান বৈঠকে

By মেহেরপুর নিউজ

January 17, 2023

ডালিম সানোয়ার, মুজিবনগর প্রতিনিধি:

উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা তৃণমূলে পৌঁছে দেওয়ায় লক্ষ্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মুজিবনগর উপজেলার মহজনপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মহাজনপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি গুলশান আরার সভাপতিত্বে, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা এ্যাড: রুত শোভা মন্ডল এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মহাজনপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।