মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুলাই: মেহেরপুর খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এসডিসির অর্থায়নে মোনাখালী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন উন্নয়ন সমš^য় কমিটির দৃষ্টিতে হস্তান্তরযোগ্য সেবাখাতসমূহের বর্তমান অবস্থা শীর্ষক আলোচনা সভা বাস্তবায়ন করা হয়। রেকাব উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ রাশিদুল হক, সচিব, মোনাখালী ইউনিয়ন, ডাঃ মোঃ আবুল কাশেম, সেকমো, মোঃ মহিদুল ইসলাম, টিউবয়েল মেকানিক, মোছাঃ মানিয়ারা খাতুন, ইউনিয়ন সমাজকর্মী, মোঃ আলীরাজ, ডাক্তার, ইউপি সদস্য মোছাঃ ফাহিমা খাতুন, মোছাঃ নাজমা খাতুন, মোছাঃ আফরোজা খাতুন, মোঃ আমজাদ হোসেন, মোঃ সাফায়েত হোসেন, মোঃ মোক্তার, মোঃ সাহাবুদ্দীন, প্যানেল চেয়ারম্যান, মোঃ রেজাউল ইসলাম, মোঃ আলমগীর হোসেন প্রমুখ সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন, ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন ও ফিল্ড প্রোগ্রাম অফিসার মীর দানীয়েল হোসেন প্রমুখ।