বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের মোনাখালীতে গরুর শিং এর আঘাতে কৃষক আহত

By মেহেরপুর নিউজ

August 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে গরুর শিং এর আঘাতে লালমিয়া (৩৫) নামের এক কৃষক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ বুধবার বিকেলের দিকে মোনাখালী গ্রামের আব্দুল কাদেরের ছেলে লালমিয়া তার গরুকে খাবার দিতে গেলে একটি গরু তাকে শিং দিয়ে আঘাত করে। এতে সে মারাত্বক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।