মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, এ দিন সকালে মোনাখালী বাজারপাড়ায় একটি বাড়ি দখল ও ভাঙচুরের জের ধরে ওই গ্রামের আওলাদের ছেলে ইদু ও জালালউদ্দিরে ছেলে মাইনুদ্দিদের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মাইনুদ্দিন (৭০), তার স্ত্রী রিজিয়া খাতুন (৬৫), ছেলে কামর“ল ইসলাম (২৪), ইদু (৪৮) ও তার ছেলে সোহেল (২২) আহত হয়।