রাজনীতি

মুজিবনগরের মোনাখালীতে সংখ্যালঘুদের নিরাপত্তায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

November 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ নভেম্বর: সংখ্যালঘুদের জানমাল ও উপসানালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মুজিবনগর ‍উপজেলা জামায়াতের উদ্যোগে মোনাখালী বাজারে  বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। আজ শনিবার সকাল ৭টার দিকে মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মশিউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মেহেরপুর -মুজিবনগর সড়কের মোনাখালী বাজার প্রদক্ষিন করে। মিছিল শেষে মোনাখালী ব্রিজের উপর অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মশিউর রহমান,সেক্রেটারী খান জাহান আলী,মোনাখালী ইউনিয়ন আমির নুর হোসেন,দারিয়াপুর ইউনিয়ন আমির ফজলুল হক প্রমুখ।