মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারী: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা প্রদান করা হয়। আজ শুক্রবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা,প্রধান শিক্ষক মিয়ারুল ইসলাম,সহকারী শিক্ষক আলিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।