বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের রশিকপুর মাঠ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যাক্তির লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের ৪ দিন পর সনাক্ত

By মেহেরপুর নিউজ

March 30, 2012

ফলোআপ মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মার্চ: মেহেরপুরের মুজিবনগর রশিকপুর মাঠের একটি গমের জমি থেকে ২৫ মার্চ রোববার সন্দ্ধ্যায় উদ্ধার হওয়া ক্ষত-বিক্ষত লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের ৪ দিন পর ব্যবহত পোশাক দেখে সনাক্ত করেছে তার পরিবার। আজ শুক্রবার মুজিবনগর থানায় সশশীরে উপস্থিত হয়ে ব্যবহত পোশাক দেখে তার স্ত্রী ফতে খাতুন তার স্বামীর লাশ সনাক্ত করেন বলে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জানান। লাশ উত্তোলনের প্রক্রিয়া চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ব্যক্তির নাম আলমগীর। পিতার নাম মৃত আব্দুল খালেক।বাড়ি মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রাইপুর গ্রামের বেলতলা পাড়ায়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান মেহেরপুর নিউজ কে জানান,লাশের পরিচয় অবশেষে মিলেছে। তার নাম আলমগীর ওরফে আলমগীর ডাকাত। তার বিরুদ্ধে ৩ টি  মামলা রয়েছে। নিহতের স্ত্রী ফতে খাতুন জানান,২৪ মার্চ রাতে মোবাইল ফোনের মাধ্যমে কে বা করা তাকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে সে আর বাড়ি ফিরেনি এবং মোবাইল বন্দ্ধ রয়েছে। সেদিন সে টাওজার পরিহিত ছিলো। পত্রপত্রিকায় সংবাদ দেখে মুজিবনগর থানায় যোগাযোগ করি এবং উদ্ধার হওয়া পোশাক দেখে স্বামীকে সনাক্ত করি। উল্লেখ্য,২৫ মার্চ সন্দ্ধ্যায় মুজিবনগর উপজেলার রশিকপুর মাঠ থেকে মুখমন্ডল সহ দেহের বিভিন্ন অংশ পোড়ানো অবস্থায় এক ব্যক্তি’র ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ। মুখমন্ডল পুড়া থাকায় লাশ সনাক্ত করা সম্ভব হয়না। অবশেষে ২৬ মার্চ সোমবার দুপুরে মেহেরপুর মর্গে অজ্ঞাত লাশের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে বিকাল ৪টার দিকে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।