বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস আর নেই

By Meherpur News

February 21, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়ার উদ্দিন বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জিয়ার উদ্দিন বিশ্বাস দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা ৩ বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শনিবার জানাজা নামাজ শেষে তাকে নিজ গ্রাম আনন্দবাসে দাফন করা হবে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।