মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ফেব্রুয়ারি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সকালে বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রবিন চন্দ্র কর্মকার,সহকারী শিক্ষক সামসুল আলম, নজরুল ইসলাম, তাহের উদ্দিন, আলিফ হোসেন, ছানোয়ার হোসেন, শিক্ষার্থী জাহানারা খাতুন, রমজান আলী, মিনারুল ইসলাম প্রমুখ। এর আগে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়।