অন্যান্য

মুজিবনগরের সোনাপুরে ঘরের ছাদ থেকে পড়ে যুবক আহত

By মেহেরপুর নিউজ

August 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ আগষ্ট: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে ঘরের ছাদ থেকে পড়ে আরিফুল ইসলাম (৩২) নামের এক যু্ক  মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, সোনাপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে আরিফুল ছাদের উপর কাজ করার সময় হঠাৎ করে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।