বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে অগ্রনী ব্যাংকের ভবন ধসে মাটিতে

By মেহেরপুর নিউজ

November 27, 2017

মেহেরপুর নিউজ, ২৭ নভেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা শাখার অগ্রনী ব্যাংকের প্রথমতলা ভবনের এক পাস ধসে গেছে। তবে এতে কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি। সোমাবার

বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

অগ্রনী ব্যংকের ম্যানেজার এএসএমএম কবীর জানান, দেওয়ালে হালকা ফাটন ছিলো। আজকে সকালে অফিসে এসে দেয়াল ফাটার শব্দ শুনে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সরিয়ে নেওয়া হয়। পরে বিকালের দিকে এক পর্যায়ে দেয়াল ভেঙে পড়ে যায়। ভবনের মালিক রফিকুলল মোল্লা জানান, ভবনিটি দীর্ঘদিনে পুরনো। পাশের অন্য একটা ভবনের কাজ চলছে। একারণে ধসে যেতে পারে।