বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ সপ্তা পালন

By মেহেরপুর নিউজ

December 09, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর: আন্তজাতিক নারী নির্য়াতন প্রতিরোধ পক্ষ/১১ উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন কর হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম আজাদুর রহমানের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ুব হোসেন, মৎস্য অফিসার হামিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড, পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান শেষে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এক, কে, এম আজাদুর রহমানের নেতৃত্বে মানব বন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ  অংশ গ্রহণ করেন।