বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে তরুন সোহেল রানার শ্রদ্ধাঞ্জলী

By মেহেরপুর নিউজ

February 21, 2021

মেহেরপুর নিউজ: 

অর্পন দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি একুশে ফেব্রুয়ারী, একুশের রক্তেলেখা – আন্তর্জাতিক মাতৃভাষা। একুশ একুশ বলে আবার বাংলারই প্রান্তরে, রক্তাক্ত গোলাপ রক্তে রাঙানো তাঁর মুখ। এই রক্ত বিলাসী গোলাপটি কাহার তরে – একুশের রক্তেলেখা বুকে এঁকে করেছি পণ।

ভুলবো না তোমায় কভু অসুখ দুঃখক্ষণ, সালাম – বরকত – রফিক – জব্বার। আরো হাজার শত ভাইয়ের রক্তে ভেজা, ২১ শে ফেব্রুয়ারী আমি কি তোমায় ভুলিতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মুজিবনগরের তরুন ব্যবস্যায়ী, বিশিষ্ট সমাজ সেবক, মুজিবনগর উপজেলা কাচামাল ব্যাবস্যায়ী সমিতির সভাপতি এবং মোনাখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপার্থী ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সোহেল রানা মুজিবনগর উপজেলা চত্তরে স্হাপিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এ সময় মুজিবনগর উপজেলা কাচামাল ব্যাবস্যায়ী সমিতির সদস্যবৃন্দ ও তার অনুসারীরা উপস্হিত ছিলেন।